বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অগ্রগণ্য বিশিষ্ট ব্যক্তিত্বকে হারালো। তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব।
বাংলাদেশে গণতন্ত্র, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদান চিরস্বরণীয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের বিষয়ে তাঁর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাঁর অনন্যসাধারণ নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সমৃদ্ধ করেছে। জাতি তার রেখে যাওয়া আদর্শ ও কর্ম থেকে প্রেরণা লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান আরো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সংবাদ মাধ্যম দেয়া এক বিবৃতিতে চেয়ারম্যানের এই শোক বার্তায় জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশের তথ্যটি জানানো হয়।
শোকবার্তায় চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
চেয়ারম্যান আরো বলেন, আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি তাঁর পুত্র তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান, পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।
এস চাঙমা সত্যজিৎ 





















