Hi

০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আহত ১ নিহত ২

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১জন। জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে একটি ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী  দুই নিহত  হয় এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু ওরফে বাবু (২২) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর থেকে ঢাকামুখী কাঁচামাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে এলাকাবাসিরা ছুটে এসে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহী দিপু, রাসেল ও মো. শ্যামলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপু ও রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মো. শ্যামল বর্তমানে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানাগেছে।

আহত ১ নিহত ২

আপডেট : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫