Hi

০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে আসছেন: ভিপি নুর

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে পথসভায় বক্তব্য রাখবেন। এরআগে তিনি রোববার বিকেল ৩টায় সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে দলটির জেলা শাখার সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন।

এদিকে; নুরুল হক নুরের আগমন উপলক্ষে (পলাশবাড়ী-সাদুল্লাপুর) শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন প্রবেশ পথে আকর্ষণীয় স্থান সমূহে ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে। ব্যাপক জনসমাগম ঘটাতে মাইকে চলছে প্রচার-প্রচারণা। একইসাথে নুরুল হক নুরকে আগমনী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্থানীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচারণায় সরব হয়ে উঠেছে।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি পদপ্রার্থী ও গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি সুরুজ্জামান সরকার বলেন, আমাদের সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের অগ্রগতির জন্য কেন্দ্রীয় সভাপতি ভিপি নুর ৯ নভেম্বর পলাশবাড়ী ও সাদুল্লাপুরে আসবেন। আমরা সাংগঠনিকভাবে সামগ্রিক প্রস্তুতিসহ প্রোগ্রামকে সফল করতে সর্বদা প্রস্তুত আছি।

এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের পক্ষে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। সেইসাথে গাইবান্ধা-৩ আসনে ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করে ভিপি নুরকে উপহার দিব ইনশাআল্লাহ।

পলাশবাড়ীতে আসছেন: ভিপি নুর

আপডেট : ১১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫