Hi

০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে: পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। দুজনের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে সেই বিয়ে টেকেনি।

শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমনি। এরপর অভিনেত্রী সন্তানদের দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয়জীবন নিয়ে।

আজ রোববার (১০ আগস্ট) পুণ্যের জন্মদিন। তাই ছেলের মঙ্গলের জন্য বিশেষ এই দিনে সবার কাছে দোয়া চান পরীমনি। এবার তিন বছর পূর্ণ করল সেই ছোট্ট শাহীম মুহাম্মদ পুণ্য। গতকাল শনিবার মধ্যরাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট দিয়ে পরীমনি লিখেছেন— আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে।

ছেলের জন্য দোয়া চেয়ে অভিনেত্রী লিখেছেন— আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরীমনি আরও লিখেছেন—হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে: পরীমনি

আপডেট : ০৪:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫